শামীম আহমদ॥ জুড়ী উপজেলায় ৪৭ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগীতা ২০১৭ পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর রোববার ৪ টায় টি এন খানম সরকারি কলেজ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি। বিশেষ অতিথি ছিলেন টিএন খানম সরকারি কলেজ অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ। সমাপনি অলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.