স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সালামিটিলা গ্রামের তরাজ মিয়ার বাড়ীতে প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুরে রেডিও পল্লীকন্ঠের পরিচালনায় আইপাস বাংলাদেশ ও বিএনএনআরসির সহযোগীতায় সক্ষম দম্পতিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক সোহেনা বেগমের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদনীঘাট ইউনিয়নের পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শিকা জ্যোতি রানী দেব এবং পরিবার কল্যান কেন্দ্রের সহকারী রিপা রানী দাস।
এছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের প্রতিনিধি রুমা বেগম ও নিকেশ দেব এবং নেপাল থেকে আগত রেডিও পল্লীকন্ঠে কর্মরত ফেলো উপাসনা তিবারি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.