হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাথমিক সদস্য হতে আগ্রহী লাইব্রেরী ব্যবসায়ীদের ফি বাবত ২০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে বর্তমান কমিটি। এমনকি কোনো ব্যবসায়ী এই সমিতির সদস্য না হলে তিনি কোনো কোম্পানীর গাইড বইও বিক্রি করতে পারবেন না। অথচ ওই সমিতির সদস্য হতে সিলেটে লাইব্রেরী ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হচ্চে মাত্র পনেরশ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিসমিল্লাহ লাইব্রেরীর সত্ত্বাধিকারী হেলাল উদ্দিন।
সদস্য হাতে আগ্রহী লাইব্রেরী ব্যবসায়ীরা জানান, ব্যাংক ঋণ ও লোন নিয়ে ছোট কাট ব্যবসা শুরু করলেও বর্তমান কমিটির এমন সিদ্ধান্তে আমরা প্রাথমিক সদস্যও হতে পারছিনা এবং কোম্পানীর বইও বিক্রি করতে পারছিনা। যার কারণে প্রতি মাসেই আমাদের লোকসান দিতে হচ্ছে। গত বছর পর্যন্ত ওই সমিতির সদস্য হতে টাকা লাগত মাত্র ৭শত। হঠাৎ কমিটির এমন সিদ্ধান্তে আমরা অসহায় হয়ে পড়েছি। টাকা কমিয়ে আমাদের সদস্য হওয়ার সুযোগ করে না দিলে কিছু দিনের মধ্যে সারা জেলার প্রায় ২শ লাইব্রেরী ব্যবসায়ীকে দোকান বন্ধ করে দিতে হবে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক সদস্য বলেন, গাইড বিক্রি করে পুরো বছরেই ২০ হাজার টাকা লাভ করা সম্ভব নয়। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করতে কতিপয় লোক এ চক্রান্ত করছেন।
এবিষয়ে সংগঠনের জেলা সভাপতি জুবায়ের আহমদ বলেন, সমিতির খরচ চালানোর জন্য এ ফি নেয়া হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.