আশরাফ আলী॥ মৌলভীবাজারে একটি যাত্রীবাহী বাস বুধবার ২৭ ডিসেম্বর দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ২৫ জন যাত্রী আহত হয়।
ঘটনাটি মৌলভীবাজার শেরপুর সড়কের কামালপুর এলাকায় ঘটে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল পাঠানো হয়েছে।
জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা এস জামান গ্রুপ নামের একটি যাত্রীবাহী বাস মৌলভীবাজার শহরে আসার পথে কামালপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি।
তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহিন আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.