শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাব ত্রিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। ১৫টি পদে মোট ২০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
সভাপতি পদে ২জন যথাক্রমে প্রথমআলো ও যুগান্তরের সাবেক শ্রীমঙ্গল প্রতিনিধি এবং সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমার উপদেষ্টা সম্পাদক বিশ্বজ্যোতি চৌধুরী, দৈনিক খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, সহ-সভাপতি ৩জন যথাক্রমে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক মৌলভীবাজার বার্তা’র প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক বাংলার দিন’র প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক পদে ১জন দৈনিক মানবজমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এম.ইদ্রিস আলী, যুগ্ম-সাধারন সম্পাদক পদে ৩জন যথাক্রমে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর

ভট্টাচার্য লিটন, কোষাধ্যক্ষ পদে ২জন যথাক্রমে দৈনিক আলোকিত সময়ের জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ ও দৈনিক সংগ্রাম এর শ্রীমঙ্গল প্রতিনিধি এম. রব, দপ্তর সম্পাদক পদে ২জন যথাক্রমে দৈনিক দিনের শেষে শ্রীমঙ্গল প্রতিনিধি এম মুসলিম চৌধুরী ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম.এ রকিব, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক দি এশিয়ান এজ শ্রীমঙ্গল প্রতিনিধি আফম আব্দুল হাই ডন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ বেতারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি মামুন আহমেদ, সদস্য পদে ৫জন যথাক্রমে সাপ্তাহিক দেশপক্ষ শ্রীমঙ্গল প্রতিনিধি কাওছার ইকবাল, মোহনা টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজল, বাংলানিউজ২৪ডটকম ডিভিশনাল স্টাফ প্রতিনিধি ও সাপ্তাহিক পূর্বদিক শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার শ্রীমঙ্গল প্রতিনিধি মাহফুজুর রহমান সুমন ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও পরিবর্তন ডটকম শ্রীমঙ্গল প্রতিনিধি সনেট দেব চৌধুরী।
আগামী ৩০ ডিসেম্বর শনিবার বাছাই ও ৩১ ডিসেম্বর রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহার এবং এদিনই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ জানুয়ারী সোমবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে ভোট গ্রহন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.