স্টাফ রিপোর্টার॥ সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (রহঃ) এর নামানুসারে গঠিত মৌলভীবাজারের স্বনামধন্য সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা আগামীকাল ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন এর ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রী উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে কেন্দ্র প্রধান মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ জানিয়েছেন। পরীক্ষা আয়োজককারী সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.