স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরে জেনারেল প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে।
শনিবার ৩০ ডিসেম্বর দুপুর ১টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি এই হাসপাতালের এ ঘটনা ঘটে। নিহত শিশুটি জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগমের ছেলে।
নিহত নবজাতকের মা রেখা বেগম জানান, শিশুটির জন্মের পর সুস্থ ছিল। হঠাৎ দুপুরে তাকে হাসপাতালের নার্স একাধারে ২টি ইনজেকশন প্রদান করলে ১০ মিনিট পর সে মারা যায়। ইনিজেকশন দেয়ার পর একটু একটু করে শিশুটি নিতর হয়ে যায়। পরে হাসপাতাল থেকে ডেড নোটিশ দিয়ে জানানো হয় সে মারা গেছে।
এব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি জানান, শিশুটি জন্মের পর সুস্থ ছিলনা তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা বারণ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোন চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা খারাপ হলে আমরা ট্রিটমেন্ট দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, পুলিশের কাছে এব্যাপারে কোন অভিযোগ আসেনি এখনো। অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.