ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেছেন, সৎ ভাবে হাউজিং ব্যবসা পরিচালনা করতে হবে। এ ব্যবসায় কোনভাবেই প্রতারণার আশ্রয় নেয়া যাবে না। কোন গ্রাহক যেন হয়রানির শিকার না হন। মৌলভীবাজারে এধরণের একটি হাউজিং কোম্পানীর যাত্রা হওয়ায় আমি আনন্দিত। সুন্দর নগরায়নে জন্য হাউজিং কোম্পানীর প্রয়োজন। এই কোম্পানী পরিকল্পিত ও পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প চালু করবে বলে আমি আশাবাদি।
ইউরোসিটি হাউজিং লিমিটেডের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এ কথা বলেন। ইউরোসিটি হাউজিং প্রজেক্টের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
শনিবার ৩০ ডিসেম্বর দুুপরে শহরের সিলেট রোডে ইউরোসিটি হাউজিং লিমিটেডের চেয়ারম্যান এএম শাকুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এমদাদুল হক এমদাদ ও শেখ জুলি আরা তানিয়ার যৌথ পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধা পদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, কনকপুর ইউপির চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, কালাপুর ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান ও নাজিরাবাদ ইউপির চেয়ারম্যান এনামুল হক রাজা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.