শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিশেয়ন এর সভায় ডা. হরিপদ রায় কে সভাপতি ও আ,ফ,ম আব্দুল হাই কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার রাত ৯ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এম বি এ বেলাল ও গোপাল দেব চৌধূরী কনফারেন্স রুমে সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সর্ব সম্মতিক্রমে ডা. হরিপদ রায় কে সভাপতি ও আ,ফ,ম আব্দুল হাই কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সহসভাপতি পদে ডা. প্রদীপ লাল বণিক ,সহসাধারন সম্পাদক বিভুতি ভূষন রায়, সাংগাঠনিক পদে ডা. সুদীপ কান্তি দে ও কোষাধ্যক্ষ পদে দীপ শিখা ধর সহ ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর শ্রীমঙ্গল কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.