স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মানের দেশের শ্রেষ্ট গ্লাসওয়্যার উৎপাদন কারী প্রতিষ্ঠান অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ম বর্ষপূর্তি পালন করেছে। সেই সাথে ইংরেজী নববর্ষকে সেলিব্রেইট করেছেন অলিলা গ্রুপ।
রোববার ৩১ ডিসেম্বর রাতে মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প সচিব মুহাম্মদ আব্দুল্লাহ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজ কামরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা পূরন করে বিদেশে রপ্তানি করে প্রতিষ্ঠানটি উৎপাদন ও বাজারজাত করে যাচ্ছে বাহারী সব ডিজাইনের পন্য। স্বচ্ছতায় শ্রেষ্ঠত্ব এই শ্লোগান বহন করেই প্রতিষ্ঠানটি দেশীয় গ্লাসওয়্যার পণ্যের চাহিদা পূরন, কর্মসংস্থান সৃষ্ঠি ও জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। আগামী পথ চলায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। এতে দেশের সুনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা সংগীত উপভোগ করেন।
অনুষ্ঠানে সিলেট বিভাগের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.