স্টাফ রিপোর্টার॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরের শুরুতে মৌলভীবাজারে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
সোমবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে, প্রাথমিক ও মাধ্যমিক শ্রেনীর ৪৮ লাখ ৪৩২ পিস বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীর মধ্যে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন। এ সময় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.