স্টাফ রিপোর্টার॥ ১৯৯৮ সালে স্বাস্থ্য সহকারীদের দেওয়া প্রধানমন্ত্রী ঘোষনার বাস্তবায়নের লক্ষ্যে ৪ দফা দাবি নিয়ে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতী ঘোষনা করেছে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্যকমপেক্সের স্বাস্থ্য সহকারীরা।
সোমবার ১ জানুয়ারি সকালে শহরের পুরাতন হাসপাতালে সড়কের সদর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এ কর্মসূচি শুরু হয়।
স্বাস্থ্যসহকারীরা জানান, টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা, মাঠ ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মুল বেতনের ৩০ ভাগ, প্রতি ৬ হাজারে একজন করে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগসহ শুন্যপদে নিয়োগ এবং ১০ ভাগ পোষ্য কোটাসহ মোট ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা এ পদক্ষেপ গ্রহন করেছেন। সদর উপজেলার সভাপতি বেবি চৌধুরী বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবেই।
বাংলাদেশ সহকারী এসোসিয়েশনের এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাধিকা র›জন দেব,সাধারণ স¤পাদক মোঃ বদরুল হক,সোহেল আহমদ,উপানন্দ বর্মন,মোঃ সেলিম মিয়া, চামেলি চক্রবত্তী,দিলারা বেগম,মোঃ আব্দুর নূর,আব্দুল হাফিজ,জহিরুল ইসলামসহ সকল কর্মচারীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.