স্টাফ রিপোর্টার॥ প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফলে জেলার পাশের হার সিলেট বিভাগের মধ্যে প্রথম। ৩০ ডিসেম্ববর শনিবার মৌলভীবাজার জেলায় পাশের হার ৯৪.৩১%। অপরদিকে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পাশের হার যথাক্রমে ৯১.৪০%, ৮৯.১০% এবং ৯১.৭৪%। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মৌলভীবাজার জেলা সিলেট জেলার সাথে যৌথভাবে সিলেট বিভাগের অন্যান্য জেলা থেকে এগিয়ে। মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার যথাক্রমে ৫.০২%, ৫.০২%, ২.২০% এবং ২.৯০%। উল্লেখ্য মৌলভীবাজার জেলায় জিপিএ-৫ প্রাপ্তির হার ২০১৬ সনের তুলনায় ২০১৭ সনে ২৪% বৃদ্ধি পেয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.