স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সোস্যাল ক্লাব এর পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২ জানুয়ারি সকালে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ আবুল বাশার এর সভাপতিত্বে এবং জুয়েল আহমদ ও শামীম আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহজ্ব ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আলহজ্ব জয়নাল হোসেন, মার্কেন্টাইল ব্যাংক এর উদ্যোক্তা পরিচালক প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, বৃটেন প্রবাসী ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মালিক, আমেরিকা মৌলভীবাজার ডিস্টিক এসোসিয়েশন এর সভাপতি মো. ফজলুর রহমান, সৌদি প্রবাসী সমাজ সেবক শাহাজান আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভায় প্যানেল মেয়র ফয়সলা আহমদ ও কাউন্সিলর বায়েছ আহমদ। এ ছাড়াও মৌলভীবাজার সোস্যাল ক্লাব এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, মো. আব্দুল কাইয়ুম, তাজুল চৌধুরী, মতিউর রহমান শিমুল, জিল্লুল ব´, লিপন আহমদ, মো. শাহাদ, সোয়েব আহমদ, সৈয়দ সাইফুল আলী, মো. তাহের আহমদ, জয়নাল আহমদ, সৈয়দ সানী, মো. হানিফ, মো. নুরুল ইসলাম, মজিবুর রহমান জসনুসহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.