স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জোড়া খুনের ঘটনায় এজাহারভুক্ত আসামী আরাফাত রহমান আদালতে আতœসমর্পণ করেছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি সিনিয়র মৌলভীবাজার চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার তদন্ত অফিসার নজরুল ইসলাম। মৌলভীবাজারে ছাত্রলীগের গ্রুপ উপগ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বয়ে চলা দ্বন্ধে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যা মামলার এজাহার ভুক্ত ২নং আসামী হল আরাফাত রহমান। একই গ্রুপের সমর্থক নেতাদের উপগ্রুপের কর্মীদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্ধে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি ৭ ডিসেম্বর রাতে নিজ দল ও গ্রুপের প্রতিপক্ষের হাতে খুন হন। এরই প্রেক্ষিতে ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হত্যাকারীদের আইনের আওতায় আনার আশ্বাসে মামলা করেন নিহত ছাত্রলীগ নেতা শাবারের মা সেলিনা রহমান চৌধুরী। মাহির পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।
১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬-৭জনকে কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন শাবারের মা। মামলা নং৭/৩৬৩।
এ ঘটনার ২৮ দিন অতিবাহিত হলেও মামলার এজাহার ভুক্ত নাম উল্লেখিত ১২ আসামীর মধ্যে ধরা পড়ে ৩ জন। আর একজন আতœসর্মপণ করল। অনান্যদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে তারা আসামীদের ধরতে তৎপর রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.