স্টাফ রিপোর্টার॥ ১ জানুয়ারী ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় ইবতেদায়ী ১ম শ্রেণী থেকে দাখিল ৯ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মধ্যে সরকার প্রদত্ত বই বিতরণ করা হয়। ছাত্র/ছাত্রীরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে মুখরিত হয়ে উঠে। মাদরাসার অধ্যক্ষ মাওঃ শামছুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দেন মাদরাসার গভর্ণিংবডির সভাপতি, মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এম.পি। প্রধান অতিথি তার বক্তব্যে বছরের ১ম দিনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই পৌছে দেওয়ায় সরকারের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার
নেতৃত্বে এবং শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পির তত্বাবধানে দেশ শিক্ষা ব্যবস্থায় দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। মাদরাসার আরবি প্রভাষক মাওঃ মোহাম্মদ আব্দুল আলীম এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সৈয়দ নওশের আলী খোকন, গভর্ণিংবডির সদস্য দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বখশি ইকবাল আহমদ, গভর্ণিংবডির সদস্য শেখ মোঃ নুরুল ইসলাম, সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, মোঃ ফখরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এ.এইচ.এম শাহাব উদ্দিন আহমেদ, মাদরাসার গভর্ণিংবডির সদস্য সৈয়দ হেলাল আহমদ, আরবি প্রভাষক মাওঃ মোঃ আব্দুর রহীম, মাওঃ মোঃ আরমান আলী প্রমুখ।
একই তারিখে স্বতন্ত্র অনুষ্ঠানে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় প্রথমবারের মত ফাযিল ¯œাতক সম্মান ১ম বর্ষে ছবকদান অনুষ্ঠিত হয়। ছবকদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদেরকে ছবকদান ও নসিয়ত করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী সাহেব (র.) এর সাহেবজাদা ছোবহানী ঘাট হযরত শাহ জালাল ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা কমরুদ্দীন চৌধুরী। মাদরাসার অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত ছবকদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্ণিংবডির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আবু শাহজাহান, মাদরাসার সাবেক অধ্যক্ষ, আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, সিলেট সরকারী আলীয়া মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল মুছব্বির, ছোবহানী ঘাট হযরত শাহ জালাল ইয়াকুবিয়া কামিল মাদরাসার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওঃ মুস্তাফিজুর রহমান আজহারী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিংবডির সদস্য শেখ মোঃ নুরুল ইসলাম, সৈয়দ করম আলী, শিক্ষক প্রতিনিধি মাওঃ মুহিবুর রহমান প্রমুখ। ছবকদান অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার আরবি প্রভাষক মাওঃ মোহাম্মদ আব্দুল আলীম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.