স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার ২০টি পল্লী সমাজের ৫০ জন নারীদের মধ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের উদ্যেগে ১৪ লক্ষ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি রেডিও পল্লীকণ্ঠ এর সভাকক্ষে মৌলভীবাজার সদর উপজেলার ২০টি পল্লী সমাজের ৫০ জন নারীদের মধ্যে গবাদি পশু পালন,হাঁস মুরগী পালন,র্ফামেসী ও সেলাই বিষয়ে প্রশিক্ষন শেষে পল্লী সমাজের নারী সদস্যদের মাঝে ১৪ লক্ষ ২ হাজার টাকা অফেরত যোগ্য নগদ অর্থ প্রদান করা হয়। যার উদ্দেশ্য হল নারীরা যাতে সমাজ থেকে যৌন হয়রানি, বাল্য বিবাহ, জঙ্গিবাদ নিরসনে ভুমিকা রাখতে পারে এবং নিজেকে সাবলম্বী করে গড়ে তুলতে পারে। অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজা মোঃ মেহেদি হাসান, রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল আমিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.