ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার ৩ বছর পূর্তি উদযাপন ও এইচএসসি প্রথম ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।
৬ জানুয়ারী শনিবার দুপুরে শেরপুর এলাকায় অবস্থিত কলেজ মাঠে ট্রাস্টের সহ-সভাপতি সৈয়দ ছাদেক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুনিম চৌধূরী বাবু, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, খলিলপুর ইউপির চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি সৈয়দ নজরুল বখ্ত। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাস্টী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭ জন নবাগত ট্রাস্টীবৃন্দকে সম্মননা এবং এইচএসসি প্রথম ব্যাচের উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.