ইমাদ উদ দীন॥ স্থানীয় সরকার মন্ত্রনালয় সংশোধিত প্রজ্ঞাপন দিয়ে বহুলাংশে কমিয়ে এনেছে জন্ম নিবন্ধনের নির্ধারিত ফি। তবু তার প্রভাব পড়ছে না মাঠ পর্যায়ে। এ ব্যাপারে স্থানীয় সরকারের তৃণমুল প্রতিষ্ঠানসমুহে নতুন নির্ধারিত ফি কার্যকরের জন্য নির্দেশনা জারি করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ফলে জন্ম নিবন্ধনের সঠিক ফি নিয়ে একধরণের ধূ¤্রজাল ছড়িয়ে আছে সংশ্লিষ্ট মহলে। এ বিষয়ে ব্যাপক প্রচারণা জোরদার করে জন্ম নিবন্ধনে গণমানুষের অংশগ্রহন নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
মৌলভীবাজার উপজেলা পরিষদ মিলনায়নে জন্ম নিবন্ধন বিষয়ক এক কর্মশালায় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এফআইভিডিবি’র পিসিএসসি প্রকল্পের আওতায় দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, নাগরিক পরিচয়ের প্রথম ধাপ জন্ম নিবন্ধন নিশ্চিত করার ব্যাপারে উদাসীনতা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে পেছনের দিকে টেনে ধরছে। তাই শিশুর জন্মের পরপরই নিবন্ধন করানো মা-বাবার অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কোন অংশেই কম না। তিনি জন্ম নিবন্ধনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যন্ত এলাকায় বিভিন্ন পর্যায়ে কর্মরতদের দৃষ্টি আকর্ষন করেন।কর্মশালায় জন্ম নিবন্ধনের নতুন নির্ধারিত সরকারি ফি’র বিষয়ে সুস্পষ্ট তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালায় বলা হয়, সম্পতি ডিসেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনে কোন ফি লাগবে না। পরবর্তী সময় থেকে অনুর্ধ ৫ বছর বয়সীদের নিবন্ধন ফি ২৫ টাকা ও তদুর্ধ¦ বয়সীদের ক্ষেত্রে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ শ’ টাকা পর্যন্ত প্রযোজ্য। যা পূর্বে নির্ধারিত ফি অনুযায়ী ছিল ৫০ টাকা থেকে ৫ শ’ টাকা পর্যন্ত। একই নিয়মে জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোন সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য ফি ৫ শ টাকা থেকে হ্রাস করে ১ শ’ টাকায় ধার্য্য করা হয়েছে। এছাড়াও কর্মশালায় জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, বিভিন্ন সুবিধা-অসুবিধাদি উপস্থাপন করা হয়।স্থানীয় সরকার প্রতিনিধি ও প্রান্তিক এলাকায় বিভিন্ন সেবাদানকারীদের অংশগ্রহনে এ প্রশিক্ষন পরিচালনা করেন এফআইভিডিবি’র শিশু অধিকার প্রকল্পের মৌলভীবাজার জেলা কর্মকর্তা জিল্লুর রাহমান জয়। সহযোগি সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার মাসুম শিকদার ও মাহমুদ হোসাইন। উল্লেখ্য, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, সচিব, উদ্যোক্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দসহ প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পর্যায়ের সেবাদানকারীরা এ কর্মশালায় অংশগ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.