স্টাফ রিপোর্টার॥ আশা জেলার ৩০টি ব্রঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে ষান্মাসিক বিএম সমন্বয় সভা ‘‘মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে’’ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা’র ডিভিশনাল হেড মোঃ গিয়াস উদ্দিন, সিলেট ডিভিশন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা’র ডিভিশনাল এসোসিয়েট মোঃ আবু তাহের চৌধুরী, সিলেট ডিভিশন। সভায় সভাপতিত্ব করেন আশা-মৌলভীবাজার জেলার জেলা ব্যবস্থাপক তৌফিক উদ্দিন আহম্মদ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০১৭ইং সালের জেলার মৌলিক তথ্য তুলে ধরেন। তিনি বলেন ২০১৭ইং সালে জেলায় ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬৪৬ জনের নিকট ২২৭,০৩,৩৩,২৫২ টাকা, ঋন বিতরণ করা হয়েছে ৭০৭৮০ জনের নিকট ২২৩,৭৩,৯৭০০০ টাকা। ২০১৮ইং সালের জানুয়ারী’ ১৮-জুন’১৮ ০৬ মাসে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮১২১ জন ১২১,৬৯,৯৪,০০১ টাকা। লক্ষ্যমাত্রা পূরণে তিনি সকলকে আন্তরিকতা ও চালেঞ্জিং নিয়ে কাজ করতে পরামর্শ দেন। তিনি আরো বলেন,আশা সংস্থার সদস্য বান্ধব ও কল্যাণধর্মী কর্মসূচী হিসেবে সদস্যগণকে অবসরজনিত সম্মানী প্রদান,মৃত্যু পরবর্তী বিশেষ সহায়তা এবং স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ অথবা অক্ষমতাজনিত কারণে ঋণ মওকুফ করার মাধ্যমে আশা ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্টান হিসেবে বাংলাদেশে নজির সৃষ্টি করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.