স্টাফ রিপোর্টার॥ ঢাকা-সিলেট মহা সড়কে মৌলভীবাজার গামী বাসের চাকায় পৃষ্ট হয়ে রেহান মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা। রাস্তা পারাপারের সময় মৌলভীবাজার বাসষ্ট্যান্ড এলাকায় ৮ জানুয়ারী সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় উত্তেজিত জনতা বাসটিতে ভাংচুর চালায়। নিহত রেহানের মা আলিমা বেগম (৩৫) বলেন, তার দুই ছেলে কে নিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসটি রেহানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা এসময় বাসটিকে আটক করেন। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি থানা হেফাজতে নিয়ে যায়।
থানা সুত্রে জানা যায়, ওই মহিলা রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের নূরউদ্দিন এর স্ত্রী। সন্তানহারা আহত ওই মহিলাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ বলেন, ওই ঘটনায় ঘাতক বাসটি থানার জিম্মায় আছে। নিহত শিশুর মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.