আশরাফ আলী॥ মৌলভীবাজারে সিনিয়র জুনিয়র দ্বন্ধে জোড়া খুনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নিহতের প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ৯ জানুয়ারী দুুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ মনাববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষার্থী রিফাত রিমি’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী, শিক্ষক রিশিকেষ ধর, ক্রীড়া সংগঠক শাম্মির হাবিব চৌধুরী রবিন, শাবাবের বাবা আবু বক্কর সিদ্দিকি, মা সেলিনা রহমান চৌধুরী, শিক্ষার্থী ইমরান, রিফাত, ইমন, নিশাত ও সামাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আসামীদের গ্রেফতার ও আইনী প্রক্রিয়ায় ফাঁসির দাবি করেন। এসময় শাবাবের মা কান্না জড়িত কন্ঠে বলেন, অদৃশ্য শক্তির কারণে আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। আসামীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। এবং সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.