শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্য্যকরি মিটির দায়িত্বভার গ্রহন ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী বহস্পতিবার সন্ধা ৭ টয় প্রেসক্লাবের নবনির্মিত সাংবদিক এম বি এ বেলাল- গোপাল দেব চেীধুরী কনফারেন্স হল রোমে এই শপথ অনুষ্ঠান অনুষ্টিত হয়। শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোবাশশেরুল ইসলম। ক্লাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী এর সভাপতিত্বে ও বিনা প্রতিদ্বন্ধীতায় পূন:রায় নির্বাচিত সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রেসক্লাব নির্বাচন ২০১৮-২০ রিটার্নিং অফিসার
মোঃ সাইফুল ইসলাম তালুকদার, ডাঃ হরিপদ রায়, প্রভাষক অভিনাষ আচার্য, সমাজ সেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তা সম্পাদক মোমিনুল হোসেন সোহেল, শিক্ষক মনসুর ইকবালসহ নতুন কমিটর ও পুরাতন কমটির সাংবাদিকবৃন্দ ও সুধিজন এসময় উপস্থিত ছিলেন। ওই নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুক মিল্লাদ, যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল, ইয়াসিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এমএ রকিব ও এম মুসলিম চৌধুরী পেয়েছেন ১১ ভোট। পরে লটারীর মাধ্যমে এমএ রকিবকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী পূন:রায় নির্বাচিত হন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আ ফ ম আব্দুল হাই ডন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, সদস্য আতাউর রহমান কাজল, কাওছার ইকবাল, বিশ্বজিত ভট্টাচার্য বাপন, মাহফুজুর রহমান সুমন, সনেট দেব চৌধুরী নির্বাচিত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.