
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ঐতহ্যবাহী হোয়াটস্আপ গ্রুপ “আশার আলো মৌলভীবাজার” হোয়াটস্আপ গ্রুপের দেশী ও প্রবাসী সদস্যদের সহযোগিতায় মসজিদের পূণঃ নিমাণ কাজে অনুদান প্রদান করা হয়।
৫ জানুয়ারি শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের কনকপুর উত্তর জামে মসজিদের পূণঃনিমাণ কাজে ৫ লক্ষ ৩১ হাজার টাকার চেক ও নগদ ১ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আশার আলো মৌলভীবাজার”এর আহ্বায়ক ও সমাজসেবক মোঃ কামাল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, লন্ডন প্রবাসী মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল আহাদ, ফয়ছল আহমদ, সালেহ আহমদ, ইউপি সদস্য লিপন মিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি, মোতাওয়াল্লী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য্য “আশার আলো মৌলভীবাজার” হোয়াটস্আপ গ্রুপে দেশ ও প্রবাস মিলে ৭৪ জন সদস্য এ অনুদান প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.