
আশরাফ আলী॥ সদর উপজেলার ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সিসি টিভি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৬ জানুয়ারী বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে বদরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আখতারুজ্জামান, কমিউনিটি নেতা শামসুল ইসলাম (তজা মিয়া), বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাজ্জাদুর রহমান রাজন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের সার্বিক সহযোগীতায় বিদ্যালয়ে সিসি টিভি ক্যামেরা লাগানো হয়।
এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ে একটি ভবণ তৈরী করে দেওয়ার অঙ্গীকার করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১ লক্ষ অনুদান প্রদান করেন ।







সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.