
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌর শহরের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের নবীন ক্ষুদে শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ জানুয়ারী বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক শিক্ষক শাহীন ইকবাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিণিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবু ইউসুফ, সিলেট আল-আমিন জামেয়ার প্রিন্সিপাল মোহাম্মদ জসীম উদ্দীন, মোঃ কামাল হোসাইন, ভাই-প্রিন্সিপাল মোঃ মুফিদুল ইসলাম সিপার, বিদ্যালয়ের শিক্ষক রোজি আক্তার ও শাহরিয়ার মাসুম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, সুধী, শুভাকাংখী ও এলাকার লোক উপস্থিত ছিলেন।
নবীন বরণ শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.