
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌরসভা এবং সামাজিক সংগঠন 'উই ফর বাংলাদেশ' এর উদ্যোগে ১৭ জানুয়ারী বুধবার দুপুরে পৌরসভা হলরুমে বেসিক কম্পিউটার ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্সের ১০০ শিক্ষার্থীদের ফ্রি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান এর সভাপতিত্বে ও ইশরাত জাহান চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, শিক্ষক মোঃ পারভেজ, উই ফর বাংলাদেশের সভাপতি শাহ ফাহিম, কম্পিউটার প্রশিক্ষক এম এইচ রায়হান, পুলক রায়, মিনহাজ রাব্বি ও মোফাজ্জল হোসেন অনিক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.