স্টাফ রিপোর্টার॥ পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর ব্যবস্থাপনায় “ব্র্যাক লার্নিং সেন্টার” এ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শাখাসমূহের শাখা প্রধান ও শাখার কর্মকর্তা এবং মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে “১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ এর মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল। পূবালী ব্যাংক লিঃ, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজার এর আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হালিম চৌধুরী তাঁর বক্তব্যে পূবালী ব্যাংককে দেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে পরিণত করার লক্ষ্যে সকল কর্মকর্তাকে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান। দৈনিক ভিত্তিতে নিজের কাজের মূল্যায়ন নিজে করে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কর্মকর্তাদেরকে পরামর্শ প্রদান করেন। শ্রেণীকৃত ঋণ আদায়ে সফলতা অর্জনের জন্য তিনি মৌলভীবাজার অঞ্চলের সংশি¬ষ্ট কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান। তিনি শাখা প্রধানগণকে ডিসেম্বর-২০১৮ এর ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে বছরের প্রথম থেকেই জোর তৎপরতা শুরু করার তাগিদ দেন।
বিশেষ অতিথি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে পূবালী ব্যাংকের বর্তমান ব্যবসায়ীক অবস্থান ব্যাখ্যা করেন এবং আমানত সংগ্রহে মনোযোগী হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। ২০১৭ সালে নতুন হিসাব খোলার ক্ষেত্রে পূবালী ব্যাংক লিঃ এর সকল অঞ্চলের মধ্যে মৌলভীবাজার অঞ্চল প্রথম স্থান লাভ করায় তিনি অঞ্চলের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি কর্মকর্তাদেরকে পরিকল্পনা মোতাবেক কাজ করে ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক বি.এম.শহিদুল হক তাঁর বক্তব্যে পূবালী ব্যাংক লিঃ এর মৌলভীবাজার অঞ্চলের শাখাসমূহের ২০১৭ সালের ব্যবসায়ীক সফলতা ও ব্যর্থতার চিত্র উপস্থাপন করেন এবং ২০১৮ সালে পূবালী ব্যাংকের সার্বিক ব্যবসায়ীক প্রবৃদ্ধি অর্জনে সকল শাখার উলে¬খযোগ্য অবদান রাখার জন্য এখন থেকেই জোর প্রচেষ্ঠা শুরু করার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান দিলীপ কুমার পাল তাঁর বক্তব্যে ২০১৭ সালে ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখাসমূহকে ধন্যবাদ জানান এবং ২০১৮ সালে ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জনে সংশি¬ষ্ট সকলকে আরও বেশী কর্মোচঞ্চল হওয়ার আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.