
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বেরীরচর এলাকা থেকে মস্তক বিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহতের নাম সেলিনা বেগম। সে কাপড়ের ব্যবসা করতো।
শনিবার ২০ জানুয়ারি দূপুরে এলাকাবাসি বেরীরচর এলাকায় মুখ বাঁধা একটি বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এর ভেতরে একটি মস্তক বিহীন মহিলার লাশ দেখতে পায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহমদ জানান, বস্তার ভেতর পলিথিন দিয়ে মুড়ানো মস্তক বিহীন লাশ ছিল। উদ্ধারকৃত নিহত নারীর আনুমানিক ৫০ বছর হবে।
ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সেলিনা বেগম শহরের সুলতানপুর এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতো। তার স্বামীর নাম মৃত মোঃ খালিক মিয়া। সেলিনা ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন। লাশ সনাক্ত করেছে নিহতের ছেলে মোঃ আলম। তবে কি করণে এ হত্যাকান্ডটি ঘটেছে এ বিয়য়ে পুলিশ নিশ্চিত করে বলতে পাছেনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.