
আব্দুর রব॥ জুড়ী উপজেলার হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মঈন উদ্দিন মইজন।
২০ জানুয়ারী শনিবার জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলের নবগঠিত কমিটির প্রথম সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মুহিবুর রহমান জানান, কমিটির অভিভাবক সদস্যবৃন্দ হলেন দুলাল আহমদ, মুহিবুর রহমান, জয়নাল আবেদীন, রাজিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, জীবন চন্দ্র নাথ, পারভিন সুলতানা, প্রতিষ্ঠাতা সদস্য হাজী আমির আলী ও দাতা সদস্য হাজী সফিক উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.