
স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের শমসেরনগরে ঐতিহ্যবাহী ১২তম শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী পিঠা উৎসবে ছিল নানা শ্রেণী ও পেশার মানুষের উপচেপড়া ভীর।
২০ জানুয়ারী শনিবার শমসেরনগর ইলিভেনষ্টার মাঠে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন ও বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পিঠা উৎসব উদযাপন কমিটির সভাপতি অজিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান সুমন, জেলা পরিষদ সদস্য মোঃ মোরশেদুর রহমান প্রমুখ।


পরে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে মোট ৪৬টি স্টল জুড়ে বিভিন্ন বাহারি পিঠার বিশাল আয়োজন ছিল। পিঠা উৎসবে দেশীয় পিঠার পাশাপাশি বিভিন্ন রেসিপি’র সংমিশ্রণে পিঠার নতুন নতুন সংস্করণও পরিবেশন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.