
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর মাদ্রাসা মার্কেটে চুরি সংগঠিত হয়েছে। চোরদের হামলায় মার্কেটের নিরাপত্তা কর্মী হাছন আলী (৩০) গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২০ জানুয়ারী শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর মাদ্রাসার সংল্গন মার্কেটে। ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, শনিবার গভীর রাতে সিরাজনগর মাদ্রাসার সংল্গন মার্কেটে ৭/৮ জনের সর্স্ত্রর চোরের দল চুরি করতে যায়। এর আগেই মার্কেটের নিরাপত্তা কর্মী হাছন আলী কে দাদিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বেধে ফেলে রেখে। এবং মার্কেটের কামালও কালামের দোকানে তালা ভেঙ্গে নগত টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় এলাকার বাসিন্দ্রা ড্রাইভার সাজ্জাদ ঢাকা থেকে বাড়ী যাওয়ার পথে চোরদের দেখে তারা এখানে কি করছে জানতে চাইলে তার উপর হামলার চেষ্টা চালায় এবং সে পালিয়ে রক্ষা পায়। সাজ্জাদের হাল্লা চিৎকারে এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রসহ লোকজন এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায় এবং আহত মার্কেটের নিরাপত্তা কর্মী হাছন আলী কে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লে´ পাঠানো হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.