আশরাফ আলী॥ ভাঙ্গারি চোরের হাত থেকে রক্ষা পাচ্ছেনা মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের দেওয়ালের গ্রিল। শহীদ মিনার সংলগ্ন কোর্ট রোড সরকারী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের লোহার গ্রিল কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। কিছুদিন আগে থেকে এ গ্রিল কাটা শুরু হয় বলে জানান প্রতক্ষদর্শীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কয়েকদিন ধরে বেড়েই চলেছে গ্রিল কাটা। শহীদ মিনারকে সৌন্দর্য ম-িত করছে দেওয়ালটি। দেওয়ালের পাশ ঘেঁষে ফুটপাত। আর এ ফুঁটপাত দিয়ে প্রতিদিন যাতায়াত করে সহ¯্রাধিক মানুষ। এত মানুষের যাতায়াত থাকা সত্ত্বেও কিভাবে দেওয়ালের গ্রিল কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। যা সচেতন নাগরিকদের মাঝে সৃষ্টি করছে সংশয়।
সচেতন নাগরিকগণ বলেন, দেওয়ালের পাশ ঘেষেই রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও শহীদ স্মৃতি স্তম্ভ। আর সেই দেওয়ালের গ্রিল কেটে নিয়ে যাচ্ছে চুরেরা। যেখান থেকে জাগ্রত হয় দেশপ্রেম, চেতনা ও মূল্যবোধ সেই জায়গায় পড়েছে চুরের হাত। সবাই এ ব্যাপারে সচেতন হতে হবে। আমরা চাই অবিলম্বে কর্তৃপক্ষ চুরদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে।
এ ব্যাপারে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চুরি হওয়া অংশটুকু জেলা পরিষদ ঠিক করে দেবে। আর যারা চুরির সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.