
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ইউছুফনগর(রাতগাঁও) আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২২ জানুয়ারী সোমবার আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে নানা আয়োজনে শ্বেত শুভ্রবসনা বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি এম এ রহিম (সি আই পি) ও কলেজ অধ্যক্ষ প্রফেসর আ: রাজ্জাক, কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান,নিরুপম দাশের বক্তব্য প্রভাষক অর্ধেন্দু বিকাশ দেব, কাকলী ভট্রাচার্য্য, আব্দুল্লাহ আল ফারুক। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অনেকে ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.