
স্টাফ রিপোটার॥ কমিউনিটি ক্লিনিকের কর্মচারী দের চাকুরী জাতীয়করণ এর দাবিতে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতাল সংলগ্ন সির্ভিল সার্জন কার্যালয়ে সম্মুর্খে এ অবস্থান কর্মসূচি পালন করে দুপুরে গিয়ে শেষ হয়।
জেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম রুবেল আহমদ, সদর উপজেলার কোষাধ্যক্ষ নাসির খান, আবুল কাসেম উসমান,এ কে এম জাবের,রজত চক্রবর্ত্তী, মঈন উদ্দিন আহমদসহ অনেকেই। তাদের দাবী না মানা হলে পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করার ইঙ্গিত দেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.