
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম একটি হত্যা মামলায় আসিদ মিয়া নামের একজনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন। ২৪ জানুয়ারী বুধবার দূপুরে এ রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।
ঘটনার বিবরণে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৫ অক্টোবর মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার কাঁটাবিল গ্রামে আছিদ মিয়া মদরিছ মিয়াকে তীর ছুঁড়ে হত্যা করে। এ ব্যপারে মদরিছ মিয়ার ছেলে ইদ্রিছ মিয়া আছিদ মিয়াসহ ৮ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘ শুনানির পর আজ এ রায় প্রদান করেন। এদিকে অন্য ৭ জন আসামি এ হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট না থাকায় বিজ্ঞ আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.