
স্টাফ রিপোর্টার॥ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে মানববন্ধন হয়েছে মৌলভীবাজারে।
২৬ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার পৌরসভা কর্মচারী সংসদের উদ্দ্যোগে মানববন্ধন হয়েছে। এতে পৌরসভার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।

এ সময় পৌর মেয়র ফজলুর রহমান ও কাউন্সিলররা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন চলার সময় সিলেট বিভাগীয় কর্মচারী সংসদের সাধারন সম্পাদক সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার পৌরসভা কর্মচারী সংসদের সাধারন সম্পাদক শর্মিলা দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ শাহ মইনুদ্দিন, আবুল হোসেন, এ কে এম নুর”জ্জামান,আব্দুল মতিন ও রনধীর রায়। এ সময় বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা জাতীয় করনের দাবী জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.