
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামে নিজ শয়ন কক্ষে জাকের আহমদ(২৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় ২৭ জানুয়ারী শনিবার ভোরে দামিয়া গ্রামের মৃত দুরুদ মিয়ার ছেলে জাকের(২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে জাকেরের বড় ভাই জাহেদ আহমদ জানান, তার সাথে এলাকার কোনো মানুষের সাথে বিবাদ ছিল কি না তা আমার জানা নেই। তবে পারিবারিক কোনো বিরোধৎ ছিলনা।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ সুহেল আম্মদ বলেন, সে কি কারনে আত্মহত্যা করেছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.