স্টাফ রিপোর্টার॥মৌলভীবাজারে মাঘের শেষে এসে শীত আবারও জেকে বসেছে। কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতের কারনে নিম্ন আয়ের সাধারণ মানুষের দূর্ভোগ চরমে পৌছেছে। ২৮ জানুয়ারী রোববার সকালে ও রাতের বেলা খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
৩ থেকে ৪ দিনের ব্যবধানে তাপমাত্রা নেমে এসেছে অর্ধেকে। রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ আনিসুর রহমান জানান, অতীতের রেকড অনুযায়ী প্রতিবছর শীত মৌসুমের শেষে এসে মৌলভীবাজার অঞ্চলের তাপমাত্রা নামতে থাকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা বিরাজ করে।
এদিকে টানা কয়েকদিন তাপমাত্রা ১৩ থেকে সাড়ে ১১ ডিগ্রীর মধ্যে উঠানামা করলেও শনিবার তাপমাত্রা রেকড জরা হয় ৮ দশমিক ৩ ডিগ্রী। আজ রবিবার তাপমাত্রা রেকড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.