
আশরাফ আলী॥ মৌলভীবাজারে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দু:স্থ ও অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ এবং পুন: নির্মাণের জন্য ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার ২৯ জানুয়ারী দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমান সহ
উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ১৮০ পরিবারের মধ্যে ১৮০ বান্ডিল টিন ও প্রত্যেক পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য নগদ ৩হাজার টাকার চেক প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.