
আশরাফ আলী॥ আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও সমাবেশ সফল করার লক্ষে মৌলভীবাজারে আনন্দ র্যালী করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার ২৯ জানুয়ারী বিকেলে শহরের চৌমুহনা থেকে আনন্দ র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদদেব সজল, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রণি প্রমুখ। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগসহ আওয়ামলীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.