
ওমর ফারুক নাঈম॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌননিপীড়ন বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে মৌলভীবাজার সরকারী কলেজ ও মহিলা কলেজে চার দফা দাবি নিয়ে সাধারণ ছাত্র/ছাত্রীরা ক্লাস বর্জন করেছে।
সোমবার ২৯ জানুয়ারী সকাল নয়টা “সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ নিমার্ণের ঐক্যবদ্ধ হোন” এই স্লে¬াগানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের সময় মৌলভীবাজার সরকারী কলেজে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি মৌলভীবাজার সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে
সকল বিভাগের ক্লাসরুম প্রদক্ষীন করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২৩ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর রড দিয়ে আক্রমন করে ছাত্রলীগ। এই হামলায় অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.