হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে এম এস আর সামগ্রী সরবরাহের দরপত্র সিডিউল ঠিকাদারদের অবহিত না করে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে সিভিল সার্জন কার্যালয়ে এম এস আর সামগ্রী সরবরাহের জন্য ২০১৭ সালের ২৬ অক্টোবর একটি জাতীয় পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়। অভিযোগকারী ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো সোনালী ব্যাংকে চালান জমা দিয়ে দরপত্র ক্রয় করতে সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসে গেলে তারা বলেন, এটা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে টেন্ডার হলে আপনাদেরকে অবহিত করা হবে। পরবর্তীতে প্রতিষ্ঠান গুলো সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয় এখনও টেন্ডার হয়নি।
২৯ জানুয়ারি সোমবার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান রোববার দরপত্র ড্রপ করা হয়েছে। কিন্তু নোটিশ বোর্ডে অথবা বহুল প্রচারিত কোনো দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এনিয়ে ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগকারীরা বলেন, অসাধু কিছু কর্মকর্তারা নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ দিতে সম্পূর্ণ গোপনে টেন্ডার ড্রপ করেছেন। একটি সূত্র জানায় মাত্র ৪টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে।
এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.