আশরাফ আলী॥ মৌলভীবাজার শহরের ওয়ান টু নাইনটি নাইন দোকানের মালিক ও ব্যবসায়ী মুহিবুর রহমানকে কারাগার থেকে জামিনে বের হয়ে হত্যার হুমকি দিয়েছে জহির খান প্রকাশ ছোট আলী । এ ঘটনায় মুহিবুর রহমান মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৩৪৫) করেছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বিবাদী জহির খান প্রকাশ ছোট আলী, আলী হায়দার প্রকাশ নয়ন মিয়া সহ অজ্ঞাতনামা ৬-৭ জন আসামী আমাকে মারপিট করিয়া জখম করার কারণে মৌলভীবাজার মডেল থানায় জি আর (মামলা নং-৩৩৯/১৭) দায়ের করি। বর্তমানে মামলাটি তদান্তাধীন রয়েছে। এই মামলায় বিবাদীগণ জামিনে মুক্তি লাভ করিয়া ২২ ও ২৫ জানুয়ারী দেশীয় অস্ত্রসহ গুজারাই আমার বাসার সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং তাদের বিরোদ্ধে করা মামলা প্রত্যাহার করতে বলে। মামলা প্রত্যাহার না করিলে যেখানে পাইবে সেখানে হত্যা করিয়া লাশ গুম করিবার হুমকি দেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.