
আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের বাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাসুরিয়া গ্রামের ১০৮৭ কি.মি বিদুৎ সংযোগ লাইনের উদ্বোধন করলেন প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপি।
৩১ জানুয়ারি বুধবার বিকেলে বাসুরিয়া গ্রামে ১০৮৭ কিলোমিটার বিদুৎ সংযোগ লাইনের উদ্বোধনী অনুষ্টানে, বাবু দিবাকর দাশ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় (প্যানেল স্পিকার) সৈয়দা সায়রা মহসিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার পল্লী বিদুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দা সানজিদা শারমিন, মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা খান শাহিন, মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলিসুর রহমান।
বাসুরিয়া গ্রামের ১০৮৭ কি.মি বিদুৎ সংযোগ লাইনের মধ্য আবাসিক, সি-আই, ও বাণিজ্যিক মিলিয়ে মোট ৮০ জন গ্রাহক এ সুবিধা পাবেন।
১০৮৭ কি.মি বিদুৎ সংযোগ লাইনের মোট ব্যায় হয় প্রায় ২৭ লক্ষ ১০ হাজার টাকা। সংযোগ লাইনের ট্রান্সফরমার সংখ্যা ৫কেভি এ ৩০টি ১০কেভিএ ২টি ১৫ কেভিএ ১টি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.