স্টাফ রিপোর্টার॥ সুনামগঞ্জ পৌর সভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আইয়ুব বখত জগলুর মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ফজলুর রহমান আরো বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে সুনামগঞ্জের আওয়ামী রাজনীতিতে আইয়ুব বখ্ত জগলুল এক উজ্জ্বল নক্ষত্র। জগলুল বখতের এমন চলে যাওয়ায় সুনামগঞ্জের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। কমলাপুর আল ফারুক হোটেলে ঘুমের মধ্যে অসুস্থবোধ করলে পান্থপথে বিআরবি স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.