
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া পুঞ্জিতে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মহোদয়ের পক্ষে ৪ ফেব্রুয়ারী রোববার বিকাল ৪ ঘটিকায় লাউয়াছড়া পুঞ্জিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ভানু লাল রায়, বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ৩নং ইউপি সদস্য বিশ্বজিত দেববর্মা, খাসিয়া নেতা সাজু মারছিয়াং প্রমুখ লাউয়াছড়া পুঞ্জির হেডম্যান মি. ফিলা পথ্মীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.