বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে অগ্নীকান্ডে ভস্মীভুত হয়েছে একটি মুদির দোকান । এ সময় অগ্নীদগ্ধ হয়ে মারা গেছেন দোখানের মালিক আব্দুল আহাদ (৫০)। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
তিনি জানান, সোমবার ৫ ফেব্র”য়ারী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের সারেরগঞ্জ এলাকায় আব্দুল আহাদ ও তার পাশের দোখানে অগ্নীকান্ডের ঘটনা ঘটে।
এ সময় পাশের দোখানের মালামাল রক্ষা করা গেলেও আব্দুল আহাদের দোখানের মালামাল রক্ষা করা যায়নি।
তবে কি কারনে অগ্নীকান্ড ঘটেছে তার সঠিক কারন ফায়ার সার্ভিস উদঘাটন করতে পারেনি। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ওই ঘরে বিদ্যুৎ সংযোগ ছিলো না।
তবে কয়েল বা ধুমপানের কারনে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান, সিন্দুর খান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুলাহ আল হেলাল। তিনি জানান, আব্দুল আহাদের ঘরে আনুমানিক দেড়-দুই লক্ষ টাকার মালামাল ছিলো।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার পুড়ে যাওয়া মৃত দেহ উদ্বার করা হয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজর”ল ইসলাম।
এ দিকে নিহত আব্দুল আহাদের চাচাতো ভাই নছর মিয়া জানান, আব্দুল আহাদের বেশ কিছু শক্র আছে। তবে তিনি এর জন্য কাউকে দায়ী করেননি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.