স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার দুপুরে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম.এ. মুকিত ও আশিক মোশাররফের নেতৃত্বে শহরের শমসের নগর বাসট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয়ে চৌমোহনায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি হেলু মিয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মকবুল, বিএনপি নেতা মিজানুর রহমান নিজাম, মোবারক হোসেন,শফি আহমদ, জেলা ছাত্রদল নেতা পিপলু আব্দুল হাই,আকিদুর রহমান সোহান ও তানভীর আহমদ,জনি আহমদ প্রমুখ।
এদিকে বাদ জুম্মা শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী ও জেলা তাঁতী দলের আব্দুর রকিব সাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ লাটিচার্য করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের লার্টিচার্যে জেলা স্বেচ্ছাসেবকদল নেতা স্বাগত কিশোর দাস চৌধুরীসহ কয়েকজন আহত হন বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.