
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ সমাপ্ত হয়েছে।
৯ ফেব্রুয়ারী শুক্রবার রাতে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা সম্পন্ন হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ তোফায়েলইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলাআওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক মহিলা সাংসদ হোসনে আরা ওয়াহিদ। অনুষ্টানে বিভিন্নক্যাটাগরীর বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.